সংগৃহিত
খেলা

নিউল্যান্ডসের পিচ ‘নিম্নমানের’

ক্রীড়া ডেস্ক : গত সপ্তাহে কেপটাউনের নিউল্যান্ডসে মাত্র দেড় দিনে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পিচকে ‘অসন্তোষজনক’ বলে বলে মন্তব্য করেছে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

‘আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রসেস’-এর আওতায় কেপটাউনের ঐ ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

মাত্র দেড় দিনে শেষ হওয়া ঐ টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়েছে। পাঁচদিনের ৩০ ঘন্টার টেস্ট মাত্র সাড়ে ৯ ঘন্টায় শেষ হয়। দেড় দিনে মোট ৩৩ উইকেটের পতন হয়। প্রথম দিনই ২৩ উইকেটের পতন হয়েছিলো। এরফলে, টেস্ট ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয় ঐ ম্যাচটি।

কেপটাউনের পিচ নিয়ে ম্যাচ কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করলে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ও ভারত দলপতি রোহিত শর্মার সাথে আলোচনা করার পর প্রতিবেদন জমা দেন আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এমন পিচটিকে নিম্নমানের বলেছেন দু’জনই।

আইসিসির সিদ্ধান্তে রিপোর্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে সিএসএ।

ব্রড বলেছেন, ‘নিউল্যান্ডসের পিচ ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল। পুরো ম্যাচেই বল দ্রুত গতিতে বাউন্স করেছে এবং কখনও কখনও সেটি ছিলো উদ্বেগজনক। যার ফলে শট খেলা কঠিন ছিল। কয়েকজন ব্যাটারদের গ্লাভসে বল লেগেছে এবং অসমান বাউন্সের কারণে অনেক উইকেটও পড়েছে।’

আইসিসির মতে ‘অসন্তোষজনক’ পিচের ঐ টেস্ট ৭ উইকেটে জিতেছিলো ভারত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা