সংগৃহিত
রাজনীতি

বাংলাদেশের অস্তিত্ব আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব আর বঙ্গবন্ধুর জীবন এক সূত্রে গাঁথা।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। সম্মোহনী নেতার সবচেয়ে বড় গুণ হচ্ছে, তিনি যা বলেন তা জনগণের মনে গেঁথে যায়। তারা উৎসাহিত হয়, প্রেরণায় উদ্দীপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের অস্তিত্ব আর জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন এক সূত্রে গাঁথা। বাংলাদেশকে ঘিরে বঙ্গবন্ধুর স্বপ্নের দুটি ধাপ ছিল, প্রথমটি এই অঞ্চলের (পূর্ব বাংলা) জনগোষ্ঠীর জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় ধাপ ছিল, বাংলাদেশের রূপকল্প। তিনি কেবল একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেননি, স্বাধীন রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেননি, স্বাধীন রাষ্ট্রটি কেমন হবে তার একটি রূপকল্প তৈরি করেছিলেন।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ৭৫’ এর পর বাংলাদেশ যে ধারায় চলতে শুরু করেছিল, তাতে এই রাষ্ট্রটি এতদিন থাকতো না। থাকলেও ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান কিংবা আফগানিস্তানের মতো পরিস্থিতি হতো। কিন্তু সেটা হয়নি। বরং বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর কারিগর হলেন শেখ হাসিনা। তার উন্নয়ন কৌশল হলো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ চেয়েছিলেন, বাংলাদেশকে সেরকম আধুনিক উন্নত এবং স্বনির্ভর করাই শেখ হাসিনার প্রধান লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, আজকে যুবলীগের মানবিক উদ্যোগ এ কথাই মনে করিয়ে দেয় যে, জাতির পিতার আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন, তারা সবাই এ বাংলার গরিব-দুঃখী মানুষের পাশে। তারা যে কোনো দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে এসে কাজ করে যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা