সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত 

জেলা প্রতিনিধি : বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়লা আলাদী গ্রামের মোলা বক্স কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে ও খানপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোরছালিন।

আহতরা হলেন, জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল, আকতারের ছেলে মেরাজুল, নুরুল ইসলামের ছেলে রানা, জহুরুলের ছেলে রুস্তম, সাত্তারের ছেলে সিহাব, রাকিব ও কামরুল।

এলাকাবাসী জানিয়েছে, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকা জুড়ে বালু-মাটির স্তুপের ওপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এসময় বজ্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আরও একজন মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, মোরছালিন নামের একজন কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলাম জানান, বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা