সারাদেশ

বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলের নামে অর্থ দাবি 

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার মাহফিল ও ঈদের কেনাকাটার জন্য এক প্রবাসীর নিকট অর্থ দাবির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গত ৬ মার্চ দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে বিএনপি নেতা সোহেল খানের ছোটভাই তানভীর আলম রিমন জিডিটি করেন।

জিডিতে তিনি দাবি করেন, তার ভাই হাবীব-উন-নবী খান সোহেল একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি মহাস্থানগড় বাজারে অবস্থানকালে তার ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে, গত ০৬ মার্চ বিকাল ৫টা ৪৫ মিনিটে অজ্ঞাত কোনো ব্যক্তির মোবাইল থেকে আমার ভাই হাবীন-উন-নবী খান সোহেলের পরিচয় দিয়ে মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন। এ সময় তার কাছে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটা বাবদ ৫০ হাজার টাকা দাবি করা হয়। যার ফলে আমার ভাইয়ের সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা তানভির আলম রিমন বলেন, রফিুকুল ইসলাম একজন সৌদি প্রবাসী এবং সৌদি বিএনপির যুগ্ম সম্পাদক। গত কয়েক সপ্তাহ আগে তিনি দেশে এসেছেন। বর্তমানে তিনি বগুড়াতেই অবস্থান করছেন। রফিকুল ভাই প্রথমে সোহেল ভাইকে এবং পরে আমাকে ফোন করে বিষয়টি জানায়। তাৎক্ষনিক আমিও সোহেল ভাইয়ের সাথে কথা বললে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি করতে বলেন। এবং পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। আমরা আশা করছি অতি দ্রুত পুলিশ এই প্রতারককে আটক করে ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করা হয়েছে। প্রতারকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা