সারাদেশ

জয়পুরহাটের মেয়ে অদ্বিতীর আকাশ জয়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের মেয়ে অদ্বিতী সরকার মাত্র ২০ বছর বয়সেই আকাশ জয় করেছে। সে কানাডার আকাশে পাইলট হিসেবে নিজেকে মেলে ধরেছেন।

জয়পুরহাট সদর উপজেলার নিভৃত পল্লী পাথুরিয়া গ্রামের বাসিন্দা অপূর্ব সরকার ও মাহবুবা সরকার স¤পতির তিন কন্যা সন্তানের মধ্যে অদ্বিতী সরকার সকলের বড়। জানা গেছে, প্রথম থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত জয়পুরহাট শহরের জামান মডেল প্রি-ক্যাডেট স্কুল এন্ড একাডেমীতে শৈশব কাটলেও কার্শিয়াং দার্জিলিং এর হিমালী বোডিং ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন অদ্বিতী সরকার। এরপর কলকাতা জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ৯ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং সেখানেই ও লেভেল স¤পন্ন করেন। পরে ঢাকার লাল মাটিয়ার লরেট স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক এবং এ লেভেল স¤পন্ন করেন।

পরে ২০১৭ সালের ডিসেম্বর মাসে কানাডার ভেনকোভার প্রিন্সিপাল এয়ার ফ্লাইং স্কুল থেকে পাইলট প্রশিক্ষণ গ্রহন করে সেখানেই ইন্সটেকটরের রেটিং করে তিন বছর পাইলট প্রশিক্ষক হিসেবে চাকুরী করার পর ফার্স্ট অফিসার হিসেবে বিমানে পাইলট হিসেবে যোগদান করেন।

এর আগে প্রশিক্ষণ নেওয়ার সময় হঠাৎ করেই বাংলাদেশ থেকে তার পিতার মৃত্যুর খবর যায়। এমতাবস্থায় নিজেকে সামলিয়ে নিয়ে তার মা সহ নিকট আত্নীয়দের উৎসাহে খন্ডকালীন চাকুরী করেই তিনি বিমান চালনায় প্রশিক্ষণ স¤পন্ন করেন। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অদ্বিতী সরকার।

অদ্বিতীর মা মাহবুবা সরকার বলেন, ২০১৯ সালে আমার মেয়ে কানাডায় অবস্থান করাকালীন পুরোদমে বিমান চালানোর প্রশিক্ষন নিচ্ছিলো, সে সময় তাকে স্বপ্ন দেখানো বাবা অপূর্ব সরকার ইহলোক ত্যাগ করেন। ওই সময় আমি নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পিছপা হইনি। এ জন্য সমাজের প্রতি আমার ম্যাসেজ-শত বাধা পেরিয়ে মেয়েরাও পারে আকাশ জয় করতে। তার জ্বলন্ত প্রমান আমার মেয়ে অদ্বিতী। আমার তিন কন্যার মধ্যে ২য় কন্যা অর্থি দেশের বাইরে ডিরিয়াতে ডাক্তারী পড়ছেন এবং ছোট কন্যা অনি ভারতের শিলিগুড়িতে এ লেভেলের শিক্ষার্থী। অনেক কষ্ট করে আমি আমার কন্যাদের সাফল্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

অদ্বিতীর সাফল্যে তার ছোট বোন অনি বলেন, লেখাপড়া শেষে কারো মতো যদি হতে চাই, তাহলে সবার আগে আমার বোন অদ্বিতী আপুর মতো হবো তার এমন সাফল্যে শুধু পাথুরিয়া গ্রামের মানুষই নয়, পুরো জয়পুরহাট জেলাবাসী আনন্দিত, খুশি পুরো বাংলাদেশ।

জয়পুরহাটের নিভৃত পল্লী থেকে বেড়ে ওঠা মেয়ে অদ্বিতী সরকার আজ বিদেশের আকাশে বিমান নিয়ে ঘুরছেন, এটা ভাবতেও অবাক লাগে বলে বলেন সহপাঠী, পাড়া প্রতিবেশী ও ছোট বেলার সেই স্কুল শিক্ষকরা। ছোট বেলায় লেখাপড়া করা জামান মডেল স্কুল এন্ড একাডেমীর পরিচালক গুলশান আরা জামান বলেন, অদ্বিতী ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিল। সেই সঙ্গে সে খেলাধুলা ও সংস্কৃতিমনাও ছিল। আমরা তার এমন সাফল্যে আনন্দিত এবং গর্বিত।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা