ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় ইসরাইলের বিরুদ্ধে ছাত্র-তৌহিদী জনতার মিছিল, বাটার শো-রুম ভাংচুর

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বর্জনের দাবীতে হাজার হাজার ছাত্র-তৌহিদী জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে ইসরাইলী পণ্য বর্জনের দাবি তুলে বেলা ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাটার শো-রুমে ভাংচুর চালায় উত্তেজিত জনতা।

সরেজমিনে দেখা গেছে, সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে ছাত্র-ছাত্রী ও তৌহিদী জনতা ব্যানার, প্লাকার্ড, ফেষ্টুন নিয়ে জড়ো হতে থাকে। পরে সকাল ১১ টায় মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল বের করে। মিছিল থেকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদসহ ইসরাইলী পণ্য বর্জনের শ্লোগান দেয়া হয়। এ সময় শহরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট পাটকেল নিক্ষেপ করে শো-রুমের কাচের জানালা ভাংচুর করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, বিক্ষোভ মিছিল থেকে দুই একজন বাটার শো রুমের কাচে ঢিল ছুড়ে মারে। এতে কাচ ভেঙে যায়। তাছাড়া বড় ধরণের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা