সংগৃহীত
খেলা

ফের প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

ক্রীড়া প্রতিবেদক

প্রায় নয় বছর পর আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন। বিপিএলের শেষ দিকে এসে আম্পায়ারদের সন্দেহের তালিকায় যুক্ত হলো বাঁহাতি স্পিনারের নাম।

টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান নিশ্চিত করেছেন বিষয়টি।

তিনি বলেন, আরাফাত সানির বোলিং অ্যাকশন সাসপেক্টেড হয়েছে। সাত দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল আসার আগপর্যন্ত খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই। বিসিবির সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই পরীক্ষাটি নেবে।

তবে কোন ম্যাচে বা কোনো সুনির্দিষ্ট ডেলিভারি কিনা অথবা কতটি ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি রকিবুল।

বিসিবির সূত্রে জানা গেছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। সেদিন চার ওভার বোলিং করে ৪১ রানে এক উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী স্পিনার।

ওই ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরিই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আগামী শনিবারের মধ্যে পরীক্ষা দিতে হবে সানিকে। তবে বিপিএলের মাঝে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালের পরদিন অর্থাৎ শনিবার বিসিবির তত্ত্বাবধানে নেওয়া হতে পারে সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা।

টুর্নামেন্টের মাঝপথে চিটাগংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে পরীক্ষায় জানা গেছে, কোনো সমস্যা নেই রহস্য স্পিনারের অ্যাকশনে। তাই বোলিংয়ের পূর্ণ ছাড়পত্র পেয়েছেন তিনি।

বোলিং অ্যাকশনজনিত সমস্যায় আগেও পড়েছেন সানি। ভারতে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে পরীক্ষায়ও পাস করতে পারেননি বাঁহাতি স্পিনার।

বিশ্বকাপের মাঝপথেই তাই দেশে ফিরতে হয়েছিল তাকে। ওই বছরই বোলিং অ্যাকশন শুধরে স্বীকৃত ক্রিকেটে ফেরেন সানি। তবে ওই টুর্নামেন্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। ঘরোয়া ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে নানা সময়ে টুকটাক সন্দেহ উঠেছে বটে, তবে আনুষ্ঠানিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আর খবর জানা যায়নি।

চলতি বিপিএলে এখন পর্যন্ত নয় ম্যাচে ওভারপ্রতি আট দশামিক ৩০ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন সানি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা