সংগৃহীত
বিনোদন

ফিলিপিনো অভিনেত্রী নোরা অনোর আর নেই

বিনোদন ডেস্ক

ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা নোরা অনোর মারা গেছেন, তার বয়স হয়েছিল ৭১ বছর।

বুধবার (১৬ এপ্রিল) সোশাল মিডিয়ায় অনোরের মৃত্যুর খবর জানান তার সন্তান, তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তিনি বলেননি।

তার মেয়ে, অভিনেত্রী লোটলট ডি লিওন ইনস্টাগ্রামে বলেন, অতুলনীয় প্রতিভা, মাধুর্য ও নৈপুণ্য দিয়ে তিনি প্রজন্মকে স্পর্শ করেছিলেন। তার কণ্ঠ, উপস্থিতি ও শিল্পসত্তা এমন উত্তরাধিকার তৈরি করেছে, যা কখনই ম্লান হবে না।

ইরিগা শহরের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী অনোর সাত দশকের বেশি সময় ধরে টেলিভিশন, সংগীত ও চলচ্চিত্রে কাজ করেছেন। ২০২২ সালে তাকে ফিলিপাইনের ‘ন্যাশনাল আর্টিস্ট ফর ফিল্ম অ্যান্ড ব্রডকাস্ট আর্টস’ হিসেবে মনোনীত করা হয়; যা শিল্পকলায় দেশটির সর্বোচ্চ সম্মান।

রুপালি পর্দার সামনে আসার আগে ১৯৬০-এর দশকে গায়িকা হিসেবে তারকাখ্যাতি অর্জন করেন অনোর; চলচ্চিত্র ও টেলিভিশনের দুই শতাধিক কাজে তাকে দেখা গেছে।

তার সবচেয়ে সুনাম কুড়ানো অভিনয়ের মধ্যে একটি ছিল ১৯৯৫ সালের ‘দ্য ফ্লোর কনটেম্পলেশন স্টোরি’। এ সিনেমায় সহকর্মীকে হত্যার জন্য ফিলিপিনো এক গৃহকর্মীকে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড দেওয়ার কথা উঠে আসে।

অভিনয়ের জন্য দেশি ও আন্তর্জাতিক বহু পুরস্কার জিতেছেন অনোর।

বিবিসি লিখেছে, তিনি ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ফিলিপিনো অভিনেতা ক্রিস্টোফার ডি লিওনের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন। তাদের পাঁচটি সন্তান আছে।

তার ছেলে ক্রিস্টোফার ইয়ান ডি লিওন এক ফেসবুক পোস্টে মাকে স্মরণ করেছেন ‘নিঃশর্ত ভালোবাসার উৎস’ হিসেবে। তিনি লিখেন, তিনি ছিলেন আমাদের পরিবারের হৃৎপিণ্ড। যারা তাকে জানত, তাদের সবাইকে তার দয়া, প্রজ্ঞা ও সুন্দর মনোভাব স্পর্শ করেছে।

অনোর সবশেষ ২০২৪ সালের টিভি সিরিজ ‘লিলেট মাতিয়াস, অ্যাটর্নি-অ্যাট-ল’তে অভিনয় করেন এবং সংগীতনাট্য ‘ইসাং হিমালা’তে একটি বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

সাগরে মাছের আকাল, হতাশায় উপকূলের জেলেরা

ইলিশ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা স্বপ্ন নিয়ে গভীর সাগরে যাত্রা করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা