প্রায় দুই বছর পর দলে ফিরলেন নেইমার
খেলা

প্রায় দুই বছর পর দলে ফিরলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ছাড়তে হয়েছে সৌদি ক্লাব আল হিলালও। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে আছেন তিনি। গুঞ্জন উঠেছিলো জাতীয় দলে ডাক পেতে পারেন। সেটিই সত্য হলো। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে তাকে রেখেছেন দরিভাল জুনিয়র।

বৃহস্পতিবার (৭ মার্চ) ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে প্রায় ১৭ মাস পর ফিরেছেন নেইমার। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে দেখা যায় তাকে। ওই ম্যাচে হাঁটুতে চোট পান এই ফরোয়ার্ড। পরে ছিটকে যান এক বছরের জন্য।

বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে আছে। টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।

একনজরে ব্রাজিলের ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: দানিলো, গিয়ের্মে আরানা, ওয়েজলি, ভান্দেরসন, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, লিও ওরচিজ, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, জেহসন, মাথেউস কুনইয়া, নেইমার, জোয়েলিন্তন
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা