খেলা

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্মিথ

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দলের এমন বিদায়ের একদিনের মাথায় অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের জন্য আরেকটি দুঃসংবাদ দিয়েছে অজি অধিনায়ক। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরের দিনই আকস্মিক অবসর ঘোষণা করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টিভ স্মিথ।

প্যাট কামিন্সের ছিটকে যাওয়া পর স্মিথকে অধিনায়ক করেই চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠিয়েছিল অজিরা। দ্বিতীয় সারির দল নিয়ে সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পেরোলেও সেমিতে ভারতের কাছে হেরে বাদ পড়েছে অস্ট্রেলিয়া। সেমিতে ভারতের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেছিলেন স্মিথ। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও কেউ ধারণা করতে পারেননি যে, স্মিথ এমন ঘোষণা দেবেন।

দলের বিদায়ের পর হঠাৎ দেওয়া এক বার্তায় তিনি বলেন, এটাই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হচ্ছে। এই সফরটা দুর্দান্ত ছিল। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলার সময় অনেক অসাধারণ স্মৃতি তৈরি হয়েছে। আর তার মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয়ের (২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্বকাপ) বিষয়টা একেবারে উজ্জ্বল হয়ে থাকবে।

২০১০ সালে ওয়ানডেতে অভিষেক হয়েছিল স্মিথের। অস্ট্রেলিয়ার হয়ে ১৫ বছরে স্মিথ খেলেছেন ১৭০ ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৫৮০০ রান, বল হাতে উইকেট নিয়েছেন ২৮টি। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপসহ স্মিথ জিতেছেন অনেক কিছুই। ৬৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে স্মিথ জয় পেয়েছেন ৩২ ম্যাচে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা