ছবি: সংগৃহীত
সারাদেশ

পেকুয়ায় মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৯) নামের জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনার তিন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি পদে ছিলেন। তাঁর বাড়ি সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকায়। স্থানীয় মইয়াদিয়া জামে মসজিদের খতিব ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গোঁয়াখালী মসজিদে এশার নামাজ আদায় করে মোটরসাইকেলে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। ভোলাইয়াঘোনা তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটির সঙ্গে উপজেলা পরিষদ থেকে বাইম্যাখালী সড়ক হয়ে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলমের মৃত্যুর বিষয়টি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাজ্জাদ হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হওয়া অপর মোটরসাইকেলটি খুবই দ্রুতগতিতে চলছিল। একজন তরুণ সেটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর পরই ওই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। তারা দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি নয়।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা