সংগৃহিত
জাতীয়

পু‌লিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা খ‌তি‌য়ে দেখা হ‌বে। সোমবার (৯ জুন) স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা জানান।

মন্ত্রী ব‌লেন, রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার মূল মোটিভ কী এবং এ ধরনের ঘটনায় পুলিশ বাহিনীর কোনও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি নিয়ে অনেক প্রশ্নই সামনে আসছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন রয়েছি। এমন আচরণের কী কারণ হতে পারে! ইচ্ছাকৃত নাকি পারিবারিক ঝামেলা থেকে এমন করেছে, তা তদন্তের পর সঠিক ঘটনা জানানো যাবে।

এমপি আনারের হত্যাকাণ্ড প্রস‌ঙ্গে আসাদুজ্জামান খান কামাল ব‌লেন, এই ঘটনা তাদের দেশে (ভারত) হয়েছে, এজন্য এই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বও তাদের (ভারত)। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে, তাই তারা (ভারত) মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এটা এমপি আনারের মরদেহ কি না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা