শিক্ষা

পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার ঠেকাতে ছাপাখানাগুলোতে সিসিটিভি

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যবইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার ঠেকাতে ছাপাখানাগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। বই ছাপানোর কাজ পেতে হলে অবশ্যই থাকতে হবে সিসিটিভি।

এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেই সঙ্গে ডিসেম্বরেই সব শিক্ষার্থীকে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, বিগত বছরের চেয়ে এবার বইয়ের কাগজের মান ছিল ভাল। তবে ১৫ থেকে ২০ শতাংশ বইয়ের কাগজ ছিল নিম্নমানের। তাই এবার কঠোর হচ্ছে এনসিটিবি। ঘোষণা দেওয়া হয়েছে, কাজ পেতে হলে ছাপাখানায় থাকতে হবে সিসিটিভি। এ জন্য এনসিটিবিতে বসানো হচ্ছে কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।

অধ্যাপক রবিউল কবীর চৌধুরী আরো বলেন, এ বছর ছাপানো হবে ৩২ কোটি বই। এরইমধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নভেম্বরের মধ্যে বই ছাপিয়ে ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

নিম্নমানের কাগজে বই দেওয়া ১৬টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এনসিটিবি।

মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, কোনো প্রতিষ্ঠান যেন সক্ষমতার বেশি কাজ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা