সারাদেশ

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সমাবেশ, জাতীয় পতাকা ও দুদুক পতাকা উত্তোলন, মানববন্ধন, জনসচেতনামূলক বাইসাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসন এর সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সনাক (টিআইবি) এর আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী দিবস সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জাতীয় পতাকা প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এবং দুদুক পতাকা দুর্নীতি দমন কমিশন সমন্বিত, জেলা কার্যালয় এর উপ-পরিচালক তানভীর আহমেদ উত্তোলন করেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বেলুন ফেস্টুন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জনসচেতনামূলক সাইকেল র‌্যালি উদ্বোধন করা হয়।

পরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সিরাজ এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক তানভীর আহমেদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনোয়ার জাহিদ,পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোঃ সোহরাব হোসেন, সনাক (টিআইবি) এর জেলা কার্যালয়ের কো-অডিনেটর সুকুমার চন্দ্র মিত্র, ইয়েস সদস্য শিক্ষার্থী সুমনা আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সনাক (টিআইবি) এর সদস্যবৃন্দ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ রাসেল রনি, মোঃ আঃ লতিফ হাওলাদার, তাপস বিশ্বাস, উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন, সোমা রানী সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর মোঃ জাফর আহম্মেদ, সহ-সভাপতি সুবাস চন্দ্র দাস, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জহিরুল ইসলাম, নেফাজ উদ্দিন,সাবরিনা, এনায়েত হোসেন, পারভিন আক্তার প্রমুখ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা