ফিচার
ভ্রমণ

নীল মেঘের রাজ্য নীলাচল

সালাউদ্দিন আহমেদ

পাহাড়ের প্রেম বড়ই অদ্ভত। একবার যে এই প্রেমে পড়ে, তার আর মুক্তি নেই। পাহাড়ের নিরবতা, মেঘের আলিঙ্গন আর নীল আকাশের ছোঁয়ায় জীবন যেন এক নতুন অর্থ খুঁজে পায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলা বান্দরবান—দেশের প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বপ্নের নাম।

বান্দরবান মানেই শ’খানেক পর্যটনস্থল। তবে তার মধ্যেও এক অপার মোহময়তার নাম নীলাচল।

শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র যেন মেঘ, পাহাড় আর শূন্যতার এক নিঃশব্দ মিলনমেলা। পাহাড়ি আঁকাবাঁকা পথে উপরে উঠতেই চোখের সামনে খুলে যায় স্বর্গীয় এক দৃশ্যপট। মেঘ যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়।

নীলাচলে পা রাখলেই প্রথম যে দৃশ্য চোখে পড়ে, তা হলো—সীমাহীন দিগন্তজোড়া আকাশ আর ভেসে বেড়ানো মেঘের ছায়া। সকালের সূর্যোদয়, দুপুরে মেঘের খেলা আর বিকেলে লালচে-কমলা আভায় রাঙা আকাশ—প্রতিটি মুহূর্তই একেকটি চিত্রপট যেন।

মাঝেমধ্যে কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিক। কিন্তু হঠাৎই পরিষ্কার আকাশ থেকে দেখা মেলে বান্দরবান শহরের ছোট ছোট ঘরবাড়ি, বৌদ্ধ মন্দির, হোটেল আর ঘন সবুজ পাহাড়ের স্তর বিন্যাস।

শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটকদের মন কাড়ে নীলাচলের ব্যবস্থাপনাও। রয়েছে বসার জায়গা, নিরাপত্তা ব্যবস্থা, খাবারের দোকান, এমনকি থাকার জন্য ছোট ছোট কটেজও। পরিবার, বন্ধু কিংবা একান্তে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটি একেবারে উপযুক্ত।

স্থানীয় সিএনজি চালক হাসান বললেন, “সকালের সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্তের সময়টা সবচেয়ে সুন্দর। এখানে কয়েক ঘণ্টা চুপচাপ বসে থাকলেই জীবনের অর্ধেক ক্লান্তি ভুলে যাওয়া যায়।”

নীলাচল যাওয়ার পথটাও বেশ সহজ। ঢাকা থেকে ট্রেনে বা বাসে চট্টগ্রাম শহরে গিয়ে সেখানকার নতুন ব্রিজ এলাকা থেকে বান্দরবানগামী বাসে চেপে বসা যায়। চাইলে সরাসরি ঢাকা থেকে বান্দরবানের বাসেও যাওয়া যায়। বান্দরবান শহর থেকে সিএনজি কিংবা জনপ্রিয় ‘চাঁদের গাড়ি’ ভাড়া করেই সহজেই পৌঁছে যাওয়া যায় নীলাচলে।

ভ্রমণের আদর্শ সময় সেপ্টেম্বর থেকে মার্চ। এ সময়টায় আকাশ পরিষ্কার থাকে, দেখা মেলে মেঘের খেলা আর রোদের ছায়াপথ।

শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে, নীল মেঘের গায়ে হেলান দিয়ে প্রকৃতির নিঃশব্দ ভাষা অনুভব করতে হলে একবার হলেও যেতে হবে নীলাচলে। কারণ, সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয় দিয়ে অনুভব করারও।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা