সারাদেশ

নতুন বছরে নবীনদের বরণ করবে রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ আগামী বছরের ২রা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (২৯ নভেম্বর) একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাহবুব আরা স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক,প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা বলেন, "আমাদের নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ক্যাম্পাসে স্বাগতম জানাচ্ছি। আমরা তাদের গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাবো।"

২০২৪ সালের নবীনবরণ ২০২৫ সালে কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে ড.নিখিল আরো বলেন "জিএসটি ভর্তির দীর্ঘসূত্রিতা, আমাদের শ্রেণিকক্ষ সংকট ও চলমান ব্যাচসমূহের পরীক্ষা চলমান থাকায় নতুন ব্যাচ এসে যাতে কোন সমস্যায় না পড়ে এজন্য আমরা একটু বিলম্ব করে শুরু করছি।"

নতুন বছরে নবীনদের আগমনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান কানায় কানায় পরিপূর্ণ হবে এবং রাবিপ্রবি নবীনদের সাজে নতুন করে জেগে উঠবে এমনটাই আশা প্রবীণদের।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মনোনীত ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

নোবিপ্রবিতে ডিপিডিটির মেধাস্বত্ব সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

গাজীপুর মহানগর ডিবির কার্যকারিতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি &ls...

লাইফস্টাইল
বিনোদন
খেলা