সংগৃহিত
বিনোদন

নতুন প্রেমে তৃপ্তি দিমরি?

বিনোদন ডেস্ক: তৃপ্তি দিমরি এক সময় অভিনেত্রী আনুশকা শর্মার ভাই ও তার প্রথম ছবি ‘বুলবুল’-এর প্রযোজকের প্রেমে পড়েন। ২০২২ সালের শেষ রাতে নিজের জীবনের ভালবাসার মানুষ কর্ণেশ শর্মার সঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কে সিলমোহর দেন। তবে হঠাৎই ছন্দপতনে সম্পর্কে চিড় ধরে তাদের।

এবার শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন তাঁরা! তার পরেই ‘অ্যানিম্যাল’-এ আকাশছোঁয়া সাফল্য। এবার শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্তি।

সম্প্রতি এক বিয়েবাড়িতে যান অভিনেত্রী। সেখানেই জানাজানি হয় এ বিষয়টি।

খবর, মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। এ বার স্যামের সঙ্গে গোয়া গেলেন অভিনেত্রী। তবে কি শিগগিরই বাগ্‌দান সারবেন তিনি?

সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিং করছিলেন তৃপ্তি। গুঞ্জন, ‘ভুল ভুলাইয়া ৩’-এর শুটিং ফ্লোর থেকে আচমকা গায়েব হয়েছেন তৃপ্তি। প্রেমিক স্যামকে নিয়ে নাকি গোয়ায় গিয়েছেন তিনি! যদিও তৃপ্তি এই বিষয়ে কিছু খোলসা করেননি।

তবে সমাজমাধ্যমে শেয়ার করা ছবি থেকে অনুমান করা যাচ্ছে, নতুন প্রেমিকের সঙ্গেই গোয়ায় ঘুরছেন তিনি। গোয়া থেকে বেশ কিছু ছবি একই সময়ে স্যাম ও তৃপ্তি শেয়ার করেছেন।

কিন্তু কে এই স্যাম? ২০০২ সালে একটি খ্যাতনামী সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, অবসর পেয়েই প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে গোয়া গিয়েছেন অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা