খেলা

ধোনির মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ আদালতের

ক্রীড়া ডেস্ক

২০১৩ সালে আইপিএলে বেটিং বিতর্কে তাঁর নাম জড়ানোর অভিযোগে ভারতের দুটি মিডিয়া চ্যানেল এবং এক সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি রুপি মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এক দশকের বেশি সময় পর গত সোমবার মাদ্রাজ হাইকোর্ট এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।

ধোনির কৌঁসুলিপক্ষ হলফনামা জমা দিয়ে এই মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর বিচারক সিভি কার্তিকেয়ান এই নির্দেশ দেন। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ধোনির পক্ষ থেকে যেসব প্রমাণ দাখিল করা হবে, সেসব নথিবদ্ধ রাখতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন বিচারক কার্তিকেয়ান।

পাশাপাশি ভারতের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়কের জবানবন্দি নেওয়া হবে। ধোনি আদালতে নিজে উপস্থিত থেকে এসব বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন না। যেহেতু ভারতে তিনি তারকা, সে কারণে আদালতে তাঁর উপস্থিতি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে।

২০১৪ সালে মানহানির এই মামলা করেন ধোনি। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটারের অভিযোগ, আইপিএলে বেটিং-বিতর্ক নিয়ে টিভি বিতর্কে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়। দ্য হিন্দু জানিয়েছে, সিনিয়র কৌঁসুলি আর আর রমন ধোনির পক্ষ থেকে হলফনামা আদালতে জমা দেন।

হলফনামায় বলা হয়, ‘অনুচিত কোনো বিলম্ব এড়াতে (বিচার শুরুর) এবং ন্যায়সংগত ও দ্রুত বিচার পেতে অনুরোধটি করা হয়েছে। আমি অ্যাডভোকেট কমিশনারকে সম্পূর্ণভাবে সহায়তা করব এবং মাননীয় আদালত এই বিচারকার্য এবং প্রমাণাদি নথিবদ্ধ করতে যা যা নির্দেশ দেবেন, সব মেনে চলব।’

ভারতের আরেক সংবাদমাধ্যম স্টেটসম্যান জানিয়েছে, হলফনামায় ধোনি জানিয়েছেন, সাক্ষ্য ও প্রমাণাদি নথিবদ্ধ করা এবং সেগুলোর সত্যতা নিশ্চিতে তিনি আগামী ২০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে পারবেন। জি মিডিয়া করপোরেশন, সাংবাদিক সুধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা জি সম্পথ কুমার ও নিউজ নেশন নেটওয়ার্কের বিরুদ্ধে এই মামলা করেছেন ধোনি। বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলা শুরু হতে এত দিন দেরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আইপিএলের ইতিহাসে ২০১৩ সালের স্পট ফিক্সিং ও বেটিং বিতর্ক বেশ বড় ঘটনা। স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছর নিষিদ্ধ হয়। এ দুটি ফ্র্যাঞ্চাইজি দলের উচ্চপদস্থ অফিশিয়ালদের বিরুদ্ধে বেটিংয়ে জড়ানোর অভিযোগ ছিল। ধোনি ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শীতলক্ষ্যা নদীর তীরে  অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ

নারায়ণগঞ্জের বন্দরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (পশ্চিম গেইট)সংলগ্ন শীতলক্ষ...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

দারিদ্র্য সত্বেও আশিকের স্বপ্ন ফুটবলার হওয়া

এক হাতে সংসারের কঠিন বাস্তবতা, অন্য হাতে স্বপ্ন বুনেছে এক কিশোর ফুটবলার। যে ব...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা