খেলা

ধোনিকে হারিয়ে তাঁরই পা ছুঁলেন সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক

৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। গড়েছেন ছক্কার রেকর্ড। আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪টি ছক্কা মেরেছেন বৈভব সূর্যবংশী, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। কাল সূর্যবংশী ম্যাচ শেষেও ক্রিকেট সমর্থকদের মুগ্ধ করেছেন।

কীভাবে? ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছেন সূর্যবংশী। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে প্রশংসায় ভাসছেন ১৪ বছর বয়সী সূর্যবংশী।

সেই সময়ে ধারাভাষ্যকক্ষে ছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি বাঁহাতি এই ওপেনারের প্রশংসা করেছেন, ‘ছেলেটি সম্মান দেখিয়ে সিনিয়র আরেকজন ক্রিকেটারের পা ছুঁল। দারুণ আচরণ।’

ধোনি যেমন এবারের আইপিএলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়, তেমনি সূর্যবংশী এবারের তো বটেই, আইপিএল ইতিহাসেই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। কাল দুজনের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ‘পুঁচকে’ সূর্যবংশীই। চেন্নাইয়ের ১৮৯ রানের লক্ষ্যে সূর্যবংশীর রাজস্থান ১৭.১ ওভারেই তাড়া করেছে।

যদিও রাজস্থান টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে। কাল শেষ ম্যাচের জয়ের মধ্যে দিয়ে লিগ পর্বের ১৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজস্থান। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান নয় নম্বরে। রাজস্থানের মতো চেন্নাইও প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে। দশ দলের টুর্নামেন্টে ধোনির দল আছে দশ নম্বরে।

গত মঙ্গলবার চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম আইপিএল যাত্রা শেষ হয়েছে সূর্যবংশীর। প্রথম মৌসুমে ৭ ম্যাচ ২৫২ রান করেছেন এই ক্রিকেটার। স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা