খেলা

ধারাবাহিক রান করার অভ্যাস জরুরি

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হওয়া ক্রিকেটারের সংখ্যা কম নয়। বিসিবির কোচ সোহেল ইসলামের ধারণা, ঘরোয়াতে প্রতিযোগিতা বাড়লেই শুধু ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবেন।

গত রবিবার সোহেল ইসলাম বলেন, ‘একজন খেলোয়াড় যখন ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে সুযোগ পেতে চায়, তখন তার গড় ভালো হওয়া প্রয়োজন। তাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হয়। তবে আমাদের দেশে এখন পর্যন্ত সাধারণত কয়েকটি ম্যাচ দেখেই খেলোয়াড়দের সাফল্য বিচার করি। খেয়াল করে দেখবেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা কম। আমাদের যখন ধারাবাহিকতা বাড়বে এবং ঘরোয়াতে যদি প্রতিযোগিতা বাড়ে তখন আন্তর্জাতিক ক্রিকেটেও তারা ভালো করবে।’

তিনি যোগ করেন, ‘এটার জন্য আমাদের সংস্কৃতি থাকাটাও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা কীভাবে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করি? আপনি যদি ভারতে দেখেন, সেখানে ঘরোয়া ক্রিকেট খুবই প্রতিযোগিতামূলক। সেখানে একটি একশ কিংবা দুইশ রানের ইনিংস কোনো ব্যাপার না। আমাদের এখানে দেখা যায় একটি সেঞ্চুরি করলেই আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে সন্তুষ্ট হয়ে যায়, কোচ কিংবা আপনারাও। ঘরোয়া ক্রিকেটে কতটা ধারাবাহিকভাবে রান করছেন সেটা আমাদের দেখতে হবে।’

কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের ঋষভ পন্ত। দুই সেঞ্চুরির পরের টেস্টে পেয়েছিলেন হাফ সেঞ্চুরিও। লর্ডসেও ৫০ ছোঁয়া ইনিংস আছে পন্তের। বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু দেখা যায় না। যেমন সবশেষ শ্রীলংকা সফরে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের তৎকালীন টেস্ট অধিনায়ক।

সোহেল জানান, বাংলাদেশের ব্যাটারদের এখান থেকে বের করার চেষ্টা করছেন। বিসিবির এই কোচ বলেন, ‘বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা এগুলো অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে, এক টেস্টে আমি দুটি সেঞ্চুরি করেছি বলে পরের ইনিংসে আমি রান কর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা