বিনোদন

দেশ ছেড়ে মাহি বললেন, ‘ধন্যবাদ, বিদায়’

বিনোদন প্রতিবেদক

বছরখানেক আগে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায় মাহিয়া মাহিকে। ‘রাজকুমার’ নামে সে ছবিতে তাঁর চরিত্রটি অতিথির। অল্প সময়ের সেই উপস্থিতি তাঁকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই তারকা। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে ফেসবুকে সরব থাকার কারণে সিনেমায় অভিনয় না করেও ছিলেন আলোচনায়। এবার ঢালিউডের এই তারকা আলোচনায় চুপিসারে দেশ ছাড়ায়।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাঁকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি। তাই খুব একটা খবরেও নেই। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এল তাঁর নাম, নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। জানা গেছে, তাঁর গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার খবরটি মাহি জানিয়েছেন তাঁর ফেসবুক পোস্টে।

গত বৃহস্পতিবার নিজের ফেসবুকে উড়োজাহাজের ভেতরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন, চেকইন ছিল নিউইয়র্ক। স্থিরচিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। মাহি তাঁর ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাওয়া, সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদমাধ্যমকে শুধু জানালেন, যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে। তাই এবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন।

শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ দিয়ে, ২০১২ সালে সিনেমায় যাত্রা শুরু মাহির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘দবির সাহেবের সংসার’, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’, ‘নবাব এলএলবি’র মতো সিনেমা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা