সারাদেশ

দিনাজপুর বাহাদুর বাজারে খাজনার নামে কোটি টাকা চাঁদাবাজি, অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার পৌরসভার অধিনস্থ বাহাদুর বাজারে সরকারিভাবে খাজনার নামে প্রতি বছর কোটি টাকা চাঁদাবাজি হলেও নীরব ভূমিকায় পৌর প্রশাসন। চাঁদা না দিলে বাজারে কোনো দোকান বসাতে দেয় না এই চাঁদাবাজ চক্রটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর হাসপাতাল মোড় থেকে গোলকুঠি হয়ে বাহাদুর বাজার ট্র্যাফিক পর্যন্ত পৌরসভার রাস্তায় বিভিন্ন শাক-সবজির দোকান বসিয়ে অবৈধভাবে জামানত বাবদ হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং লিলিমোড় থেকে হোন্ডা মোড় পর্যন্ত শাক-সবজি ও কলার পাইকারি ব্যবসায়ীদের থেকে প্রতিদিন খাজনার নামে নেয়া হয় মোটাঅঙ্কের অর্থ। পৌরসভার রাস্তায় প্রতিদিন মধ্যরাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত এই রাস্তাগুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হতে হয় গোলকুঠি এলাকাবাসীর।

এ বিষয়ে গোলকুঠি এলাকার মানুষের সাথে কথা হলে তারা দুঃখ প্রকাশ করে বলেন, আমরা মনে করি গোলকুঠিতে বসতবাড়ি করে পাপ করেছি কারণ আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে ভোররাত থেকে দুপুর পর্যন্ত কোন অ্যাম্বুলেন্স এই এলাকায় প্রবেশের কোন উপায় নেই। চাঁদাবাজরা সরকারি রাস্তা পর্যন্ত ভাড়া দিয়ে বসিয়েছে শতাধিক অবৈধ দোকান। ফলে নিজ বাসায় যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হলেও আমরা কিছু বলতে পারি না। আমরা এর প্রতিবাদ করতে গেলেই নানান প্রকার হুমকি ধামকির সম্মুখীন হতে হয়। আমরা পৌর প্রশাসনের কাছে জানতে চাই পৌরসভা থেকে কি বাজার ইজারা দেয়া হয়েছে নাকি সরকারি রাস্তা ইজারা দিয়েছেন।

পৌর প্রশাসনের নাকের ডগায় বসে প্রতিদিন মোটা অঙ্কের অর্থ চাঁদাবাজি করছে একটি চক্র অথচ তাদের ব্যাপারে কোন আইনি ব্যবস্থা নেয়া তো দূরের কথা তাদের দিকে কোন নজরদারিই নেই পৌর প্রশাসনের। নাম প্রকাশে অনিচ্ছুক বাহাদুর বাজারের কয়েকজন মুরগী ব্যবসায়ী বলেন, আমরা পৌরসভার ইজারার আওতাধীন নই। তবুও ইজারার নামে আমাদের প্রতিটি দোকান থেকে প্রতিদিন চাঁদা নেয়া হয় ১০০ টাকা। এই টাকা দিতে কেউ অস্বীকার করলে তাকে বাজারে ব্যবসা না করার হুমকি ধামকি দিয়ে থাকে চাঁদাবাজরা।

অপরদিকে বিশেষ করে লিলিমোড় থেকে বাহাদুর বাজার ট্র্যাফিক মোড় পর্যন্ত রাস্তাটিতে প্রায় ৫০টি দোকান বসিয়ে সারা বছর যানজটের সৃষ্টি করে থাকে। এই দোকানগুলো থেকেও চাঁদা নেয়ার কথা শোনা যায়। পবিত্র মাহে রমজান মাসে শহরের ফুটপাত দখল করে অবৈধ ভাবে বসানো দোকানগুলো উচ্ছেদের ব্যাপারে দিনাজপুর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পথচারীরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা