বিনোদন

‘দাগি’ নিয়ে আসছেন নিশো, সঙ্গে তমা ও সুনেরাহ

আমার বাঙলা ডেস্ক

দীর্ঘদিন পর্দায় দেখা নেই অভিনেতা আফরান নিশোর। গত বছর ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর থেকেই আড়ালে এই অভিনেতা। গত মে মাসে জোড়া সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানালেও আসেনি কোনো আপডেট। মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল, নিশো অভিনীত নতুন সিনেমা ‘দাগি’ বানাবেন শিহাব শাহীন। নায়িকা তমা মির্জা। তবে চুপ ছিলেন আফরান নিশো।

নতুন সিনেমার খোঁজ না পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছিলেন সিনেমায় এসে কি হারিয়ে গেলেন নিশো? অবশেষে রবিবার নিজের জন্মদিনে নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে সামনে এলেন অভিনেতা।

নিশো অভিনীত সিনেমা নিয়ে দুই মাস ধরে চর্চিত গুঞ্জন সত্যি হয়েছে অনেকটা। দাগি সিনেমায় নিশো অভিনয় করছেন শিহাব শাহীনের পরিচালনায়, সঙ্গে পাচ্ছেন প্রথম সিনেমার নায়িকা তমা মির্জাকে। নতুন করে যুক্ত হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। মুক্তি পাবে ঈদে। তবে কোন ঈদে দেখা যাবে দাগি, তা নিশ্চিত করা হয়নি।

দীর্ঘদিন আড়ালে থাকার বিষয়টি এড়িয়ে যাননি নিশো। তাই অ্যানাউন্সমেন্ট টিজারে নিশোকে বলতে শোনা গেল, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার?’

নতুন সিনেমা নিয়ে নিশো বলেন, ‘আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’

নিশোর মতো একই অবস্থা তমা মির্জার। সুড়ঙ্গর পর তাঁকেও দেখা যায়নি কোনো সিনেমায়। তমা বলেন, ‘দাগি আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ; আমার বিশ্বাস এই চ্যালেঞ্জে জয়ী হব। অন্যদিকে, প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। সিনেমার গল্পটা খুব ভালো লেগেছে বলেই কাজটি করছি। কারণ, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প নিয়ে দাগির কাহিনি। নতুন কিছুই দেখতে পাবে দর্শক। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

জানা গেছে, দাগিতে নিশো-তমাই থাকছেন প্রধান দুই চরিত্রে। সুনেরাহকে দেখা যাবে বিশেষ একটি চরিত্রে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সিনেমার সব তথ্য জানানো হবে দর্শকদের।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা