সংগৃহীত
আন্তর্জাতিক

তিন সপ্তাহের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি 

আন্তর্জাতিক ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী মুস্তাফা নিলি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিলি বলেছেন, চিকিৎসার জন্য নার্গিসকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। লিলি জানান, ২১ দিন আগে নার্গিসের টিউমার অপসারণ এবং সার্জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এই মেডিক্যাল সেবার জন্য নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ৫২ বছর বয়সী নার্গিস বর্তমানে তেহরানের ইভিন কারাগারে ১৩ বছরের সাজা ভোগ করছেন।

নার্গিস মোহাম্মদির পরিবারের সদস্য ও সমর্থকেরা এক বিবৃতিতে বলেছেন, নার্গিস মোহাম্মদির ২১ দিনের কারাদণ্ড স্থগিত করা অপর্যাপ্ত। আমরা নার্গিস মোহাম্মদির শর্তহীন মুক্তির দাবি জানাই।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে আছেন নার্গিস মোহাম্মদি। ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাব পরিধানের বিধানের বিরুদ্ধে প্রচারণাসংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। তার সন্তানেরা নরওয়ের অসলোয় আয়োজিত এক অনুষ্ঠান থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত তাকে আরো ১৫ মাস অতিরিক্ত কারাদণ্ড দেন।

নার্গিস মোহাম্মদি ইরানের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের অন্যতম প্রধান মুখ। জেল–জুলুম সত্ত্বেও তিনি আপস না করে অধিকার আদায়ের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন।
চলতি বছরের শুরুর দিকে তার বাবা মারা যান। কিন্তু তখনো তাকে বাবার দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা