বিনোদন

তিন বছর পর ফের জুটি হলেন তাহসান ও মিম

বিনোদন প্রতিবেদক

গানের ভুবনের মানুষ তাহসান খান। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে, লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু।

‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা তিন বছর আগে একসঙ্গে তিনটি নাটকে জুটি হয়েছিলেন। নাটক তিনটি হলো ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।

তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন।

কোনো সিনেমা, ওটিটি কিংবা নাটকের কাজ নয়। বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন তারা। বিজ্ঞাপনটির নির্মাতা আশিকুর মাহবুব।

মিম বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে ২০২৩ সালে বান্নাহ ও হিমি ভাইয়ের পরিচালনায় নাটকের কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। কখন যে তিনটি বছর চলে গেছে বুঝতেই পারিনি। আমরা এখন একটি বিজ্ঞাপনের কাজ করছি। বিজ্ঞাপনটির কনসেপ্টটা সুন্দর। আশা করি, দীর্ঘদিন পর দর্শকরা বিজ্ঞাপন হলেও আমাদের এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন।’

মিম জানান, চলতি মাসেই প্রচারে আসবে বিজ্ঞাপনটি।

এদিকে সংগীত জীবনের রজতজয়ন্তী উপলক্ষে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তাহসান খান। আর মিম নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা