সংগৃহীত
সারাদেশ

তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি

টানা তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় দফায় জেলাটিতে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সন্ধ্যা থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। এরপর শুরু হয় ঝলমলে রোদ। স্বস্তি ফেরে জনপদে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) নয় দশমিক পাঁচ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার ছিল নয় দশমিক তিন ডিগ্রি। আর গত মঙ্গলবার রেকর্ড করা হয় নয় দশমিক দুই ডিগ্রি।

এদিকে, মঙ্গলবার দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকালের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড়কাঁপানো শীত অনুভূত হয়।

ঝলমলে রোদে দিনে স্বস্তি থাকলেও সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষিশ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দৈনন্দিন আয় কমে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাতের তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি। পঞ্চগড়সহ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তিন দিন ধরেই ১০-এর নিচে অবস্থান করছে। আবারো মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।’

এদিকে শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসার পাশাপাশি সুস্থ থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এর আগে, চলতি মাসের ১৩ থেকে ১৮ ডিসেম্বর টানা ছয় দিন শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলা। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত ১৩ ডিসেম্বর আট দশমিক চার ডিগ্রি, ১৪ ডিসেম্বর নয় দশমিক দুই ডিগ্রি, ১৫ ডিসেম্বর নয় দশমিক পাঁচ ডিগ্রি, ১৬ ডিসেম্বর নয় দশমিক চার ডিগ্রি, ১৭ ডিসেম্বর নয় দশমিক এক ডিগ্রি এবং ১৮ ডিসেম্বর আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা