সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় শোবার ঘরে ঝুলছিল নারী পুলিশ সদস্যের লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কমলাপুর এলাকায় ভাড়া বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল এক নারী পুলিশ সদস্যের লাশ। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

লাশ উদ্ধার হওয়া নারীর নাম রুবিনা খাতুন (২৮)। তিনি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশে কর্মরত ছিলেন। রুবিনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আবদুল শেখের মেয়ে। তার স্বামীর নাম আলাল শেখ (৩০)। তিনি একই উপজেলার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের কমলাপুর এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রুবিনা খাতুন। ২০১৩ সালে তিনি পুলিশে যোগদান করেন। এরপর কুষ্টিয়ার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ আড়াই বছর ধরে কুষ্টিয়া আদালত পুলিশে কর্মরত ছিলেন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে দুই ছেলেমেয়ে নানা বাড়িতে বেড়াতে যায়। আর স্বামী-স্ত্রী দুজনে বাসাতেই ছিলেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অবস্ ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রুবিনা খাতুন শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। আলাল শেখ মনে করেন তার স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন। এদিকে মোবাইল ফোনে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা রুবিনার পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে বিষয়টি জানান। ওই প্রতিবেশী এসে আলাল শেখকে সহকর্মীদের ফোন করার বিষয়টি জানান। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে সহকর্মীরা তার বাসায় যান। দরজা ধাক্কাধাক্কি করেই কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা-পুলিশকে জানানো হয়। পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখা যায়, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রুবিনার লাশ ঝুলে আছে।

পুলিশ জানায়, বুধবার সকালে রুবিনার সঙ্গে তাঁর স্বামীর রান্না নিয়ে ঝগড়া লাগে। এরপরই শোবার ঘরে ঢুকে রুবিনা দরজা বন্ধ করে দেন। তার স্বামী কোনো কাজ করেন না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা