ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

তাইওয়ানে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে একটি গলফ বল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসময় বিস্ফোরণে চারজন দমকলকর্মী মারা গেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) কর্মকর্তারা একথা জানান।

স্থানীয় সরকারের তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতভর আগুনে ১শ’ জনের অধিক লোক আহত হয়েছে। আহতদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দূর্ঘটনা কবলিত কারখানাটির শ্রমিক। তথ্যসূত্র: এএফপি

বার্তাসংস্থা এএফপি’কে স্থানীয় এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পাওয়া কয়েকটি মৃতদেহ শনাক্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ।

স্থানীয় মিডিয়াকে পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, কারখানার ভিতরে সংরক্ষিত রাসায়নিক পারক্সাইড একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।

বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে যাওয়ায় বেশ কিছু লোক ভেতরে আটকা পড়ে আছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা