সংগৃহিত
শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ২ হাজার শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৭৫ জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই ফলাফল প্রকাশ করেন। এ সময় বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিটের ফলও প্রকাশ করা হয়।

জানা যায়, ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৮২ জন। এ ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ ইউনিটে পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ।

চারুকলা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪ হাজার ৫১০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৩০ জন উত্তীর্ণ হয়েছেন। এ ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ।

ফল জানা যাবে যেভাবে-

admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে। সেই সঙ্গে টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা