সংগৃহিত
সারাদেশ

ডোন্ট কেয়ার সফিকুল বদলি ঠেকাতে ব্যস্ত

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের ডজন খানেক অভিযোগে গত ৪ মাস আগে বদলি করা হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪ কার্যদিবস পর বদলির আদেশ স্থগিত করা হয়। অবশেষে গত মঙ্গলবার (১৯ মার্চ) বদলির সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (২০মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নবাগত নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম দায়িত্ব বুঝে নিতে এসেছেন। এদিকে বদলি হওয়া নির্বাহী সফিকুল ইসলামের বিষয়ে অফিস সূত্রে জানা যায়, বদলির ১০ ঘন্টা পার হলেও আবারও উপর মহলকে ম্যানেজ করে দ্বিতীয় বার তার বদলির স্থগিতাদেশ করাতে ব্যস্ত হয়ে পড়েছেন। কোনো প্রকার ছুটি না নিয়ে সরকারি গাড়ি এবং অফিসের ড্রাইভারকে সাথে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলেও জানা যায়।

নাম বলতে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গাড়ি চালক নাজমুল ইসলামকে সাথে নিয়ে ভোর ৬/৭টার দিকে এলজিইডি' প্রধান কার্যালয়, আগারগাঁও অফিসে বদলী ঠেকাতে তদবির করতে চলে গেছেন।

ছুটি বিষয়ে অফিস সহকারী প্রদীপ কুমার জানান, অফিস থেকে ড্রাইভার ও নির্বাহী প্রকৌশলী ছুটির কোনো কাগজপত্র রেজিস্ট্রার বা কোন লেটার নেই তবে চীফ স্যারের কাছে ছুটি নিয়েছে কিনা এ বিষয়ে আমার জানা নেই।

যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, সরকারী গাড়ি জেলার বাহিরে ব্যবহারের কোনো অনুমতি নেই। ড্রাইভার আমাকে না জানিয়েই নিয়ে গেছে।

এ বিষয়ে গাড়ি চালক নাজমুল ইসলাম জানান, নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম স্যার আমাকে নিয়ে ভোর ৬ টায় ঢাকা আগারগাঁও অফিসে এসেছে। সেখানে যাওয়ার বিষয়ে মুভমেন্ট রেজিস্ট্রার অনুসরণ ও ছুটি নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছুটি নেওয়া হয়নি। তিনি আরও জানান আমি হুকুমের গোলাম।

সিনিয়র সহকারী প্রকৌশলী আহরাম আলী জানান, স্যার আমাদের কিছুই না জানিয়ে কোথায় চলে গেছেন তা জানি না। তিনি অফিসের বস, আমি তো তাকে প্রশ্ন করতে পারি না।

এ বিষয়ে নবাগত নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, আমি গতকাল ফোন দিয়েছিলাম। আজ সকালে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য। এসে দেখি তিনি নেই।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, সফিকুল ইসলাম একজন দুর্নীতিগ্রস্ত অফিসার। জানতে পেরেছি তার বদলি ঠেকাতে আবারও এলজিইডি আগারগাঁও অফিসে গিয়েছে। তার অত্যাচারে সিরাজগঞ্জের উন্নয়ন ও ঠিকাদারা উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিষয়ে সফিকুল ইসলামকে ফোন দেওয়া হলে, তিনি অফিসের বাহিরে আছেন বলেন জানান।

ছুটি না নিয়ে অফিস ত্যাগ করার বিষয়ে রাজশাহী অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুলফিকার আলী বলেন, সফিকুল ইসলাম আমার কাছ থেকে আজ কোন প্রকার ছুটি নেয়নি। তবে দুর্নীতির অভিযোগে গত ৪ মাস আগেই বদলি হয়েছেন বদলি করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা