খেলা

 ট্রল থেকে লিটনের ঘুরে দাঁড়ানো ‘সহজ ছিল না’

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। লিটন দাসকে ওয়ানডেতে ফেরানো হয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। কারণ, টি-টোয়েন্টি অধিনায়ককে মাঠে আরেকটু বেশি সময় থাকতে দিতে চান নির্বাচকেরা। ওয়ানডে সিরিজের একটি ম্যাচে একাদশেও সুযোগ পান, কিন্তু ফেরেন শূন্য রানে। আবার নতুন করে শুরু হয় সমালোচনা।

লিটনের ব্যর্থতার দায় কাঁধে তুলে নেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। চারদিকের সমালোচনার চাপ নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামেন লিটন। এই সংস্করণেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে ৬ রান করে আউট হন লিটন।

সমালোচনা ও চাপ বাড়তে থাকে আরও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। শেষ টি-টোয়েন্টিতে ১৩৩ রান তাড়ায় নেমে প্রথম বলে উইকেট হারিয়ে ফেলার পর ২৬ বলে করেন ৩২ রান। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ, লিটন হন সিরিজসেরা।

লিটনের এই পথচলা কাছ থেকে দেখেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে আজ দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।’

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি মিশ্রই কেটেছে বাংলাদেশের। প্রথম টেস্ট ড্র করলেও পরের ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকেরা। এরপর ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে হারে। টি-টোয়েন্টি সংস্করণে শেষটা যদিও জয়ে রাঙা।

এমন জয়ের পেছনে কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন নাফিস, ‘আমাদের কাজই তো এটা। ওদের বিশ্বাসটা ধরে রাখা। কোচিং স্টাফরা আছে-যেকোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত আমাদের ম্যানেজম্যান্ট যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা