ছবি-সংগৃহীত
বাণিজ্য

জয়পুরহাটে পতিত জমিতে পুষ্টি বাগান করে লাভবান

নিজস্ব প্রতিবেদক: জেলার বিভিন্ন স্থানে বসবাস করা স্থানীয় বাসিন্দারা অনাবাদি ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে সংসারে নিরাপদ পুষ্টির চাহিদা পুরণের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকা ঘুরে দেখা যায়, মুজিব শত বর্ষ উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় সড়কের পাশে অনাবাদি পতিত জমিতে পারিবারিক নিরাপদ পুষ্টি বাগান গড়ে তুলেছেন স্থানীয়রা।

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গঙ্গাপ্রসাদ আশ্রয়ণ প্রকল্পে বসবাস কারী সোহেল, রুশি খাতুন, ময়দা বেগম, লিচু পাহান, নির্মল রবিদাস, কুলসুম ও জয়নুল আবেদীন জানান, সরকারের দেওয়া ঘরের পাশাপাশি পতিত থাকা দেড় শতাংশ জমিতে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। এখানে কোন কীটনাশক ব্যবহার করা হয়না। ফেরোমন ফাঁদ স্থাপনের মাধ্যমে পোকা মাকড় দমন করা হয়।

পুষ্টি বাগানে রয়েছে মরিচ, লাল শাক, শিম, লাউ, বরবটি, বেগুণ, পুঁইশাক, ধুন্দল, কলমি শাক, ঢেঁড়স, করলা ইত্যাদি। এ ছাড়াও জমির চারপাশ দিয়ে কলা, আম পেয়ারা, জাম ও লিচুর গাছ লাগানো হয়েছে। পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান থেকে।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কারিগরি পরামর্শ প্রদান করছেন। এক ইঞ্চি জায়গা যেন পড়ে না থাকে বর্তমান কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ১০০টি করে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, বসত বাড়ির আঙ্গিনার পাশাপাশি বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের যেখানে পতিত জমি রয়েছে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক নিরাপদ পুষ্টি বাগান গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে পারিবারিক পুষ্টি বাগান পরিবারের নিরাপদ পুষ্টি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা