জাতীয়
রিউমার স্ক্যানার

জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ভিডিও ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর অপচেষ্টা শনাক্ত করেছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলায় নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে মিছিলের ভিডিওটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্ট চেক করে জানায়, ভিডিওটি ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির। ওই সময় পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের দৃশ্য এটি।

প্রতিষ্ঠানটি আরো জানায়, একটি মহল দেশ-বিদেশ থেকে সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে।

ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ মিলেছে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে।

শুধু চলতি বছরের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা