সংগৃহিত
আন্তর্জাতিক

জুনের পর তেলের উত্তোলন স্বাভাবিক হবে

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজার চাঙা রাখতে ২০২৩ সালের জুন মাসে খনি থেকে জ্বালানি তেল উত্তোলন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব এবং রাশিয়া, তা চলতি বছরের জুন পর্যন্ত কার্যকর থাকবে। উভয় দেশের জ্বালানি তেল মন্ত্রণালয় রোববার পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

রোববার রাশিয়ার জ্বালানি তেল মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত আট মাস আগে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৫ লাখ ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) হ্রাস করার যে পদক্ষেপ নিয়েছিল মস্কো, তা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে।

রুশ মন্ত্রণালয় এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর বিবৃতি দেয় সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তেলের দৈনিক উত্তোলন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব, তা আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা আশা করছি, এই সময়সীমার মধ্যে বাজার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। যদি তা না হয়, তাহলে অবস্থা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ফলে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে হু হু করে বাড়ছিল অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের দাম।

কিন্তু একই সঙ্গে ডলারের দামও বাড়তে থাকায় বিশ্বের অধিকাংশ দেশ জ্বালানি তেল ক্রয় কমিয়ে দেয়। ফলে তেলের বাজারে মন্দাভাব শুরু হয়; লোকসানের শিকার হতে থাকে তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলো।

এ পরিস্থিতিতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় প্লাসের গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র রাশিয়া। সে সময় এক বিবৃতিতে রাশিয়া বলেছিল, এখন থেকে প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে দেশটি।

রাশিয়া এই ঘোষণা দেওয়ার এক মাস পর নিজেদের দৈনিক তেলের উত্তোলন ১ কোটি ব্যারেল থেকে ৯০ লাখে নামিয়ে আনার ঘোষণা দেয় জোটের নেতৃস্থানীয় সদস্য সৌদি আরবের জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয়।

তারপর এপ্রিল মাসে এক বৈঠকে ওপেক প্লাস জোটের বাকি ১২টি সদস্যরাষ্ট্রও তেলের দৈনিক উত্তোলন কমানোর ব্যাপারটিকে সমর্থন জানিয়ে সিদ্ধান্ত নেয়, ২০২৩ সালের জুন মাস থেকে জোটগত ভাবে তেলের দৈনিক উত্তোলন ২২ লাখ ব্যারেল হ্রাস করবে ওপেক প্লাস।

সেই সিদ্ধান্তের সুফলও পেতে শুরু করেছে ওপেক প্লাস। ধীরে ধীরে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে চাঙা হচ্ছে। গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশেরও বেশি।

প্রসঙ্গত, সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উত্তোলন ও বিপণনকারী সংস্থা। ধারণা করা হচ্ছে, জুন মাস পর্যন্ত তেলের দৈনিক উত্তোলন হ্রাসের যে সিদ্ধান্ত দেশটি নিয়েছে, তা অনুসরণ করবে ওপেক প্লাসও। সূত্র : এএফপি. এনডিটিভি ওয়ার্ল্ড

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা