সংগৃহীত
সারাদেশ

হবিগঞ্জে জিআই নিবন্ধিত তুলশীমালা ধানের আবাদ বাড়ছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে প্রথমবার আবাদ হয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ পাওয়া ‘তুলশীমালা’ ধান। হাওরাঞ্চলের সামান্য জমিতে আশানুরূপ ফলন হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুগন্ধীজাতীয় এ ধান চাষের পরিধি আরো বাড়ার সম্ভাবনা দেখছে।

এবার উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তরুণ কৃষক ফজলে রাব্বি জিসান তার রোপা আমনের ১৬ শতাংশ জমিতে তুলশীমালা চাষ করে ছয় মণ ধান উৎপাদন করতে পেরেছেন।

শেরপুরের স্বাদ ও গন্ধে অতুলনীয় এ ধান উৎপাদনের খবর পেয়ে ফজলে রাব্বি জিসানের বাড়িতে আসছেন স্থানীয় শৌখিন কৃষকরা।

জানা গেছে, জিসানের ১৬ শতাংশ জমির জন্য তিন কেজি বীজ, সার ও চাষাবাদ সহ খরচ পড়েছে প্রায় দুই হাজার টাকা। কয়েকদিন আগে কাটা শেষে তিনি ছয় মণ ধান বাড়ি নিতে পেরেছেন।

বাজারে প্রতিমণের দাম দুই হাজার ৮০০ টাকা। সব ধান বিক্রি করলে প্রায় ২২ হাজার টাকা পেতে পারেন বলে জিসান জানিয়েছেন। তিনি বলেন, আমি এ ধান বিক্রি করব না। সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপহার পাঠাবো।

আগামী বছর থেকে এই ধানের আবাদের পরিমাণ আরো বাড়াবেন বলেও জানান তিনি।

তুলশীমালা আবাদ প্রসঙ্গে ওই কৃষক জানান, লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান শেরপুর জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সেখান থেকে ‘তুলসীমালার’ বীজ সংগ্রহ করে দিয়েছেন। এ ধান চাষ করে আশানুরূপ ফলন পাওয়ায় আগামীতে পরিধি বৃদ্ধি করবেন।

কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাই উপজেলা হরেক রকম ফসল চাষের জন্য সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমি ‘তুলশীমালা’ ধান চাষের প্রচলন ঘটানোর চেষ্টা করছি।

তিনি আরো জানান, তুলশীমালার চাল সুগন্ধি, চিকন ও সুস্বাদু। পোলাও, বিরিয়ানি, পায়েস, খিচুড়ি, ভাত, পিঠা, ফ্রাইড রাইসসহ অন্যান্য খাবারের জন্য বিশেষ উপযোগী।

শেরপুরের তুলশীমালা চালের সুনাম ও সমৃদ্ধি শতশত বছর আগের। সম্প্রতি শেরপুর জেলাকে এ ধানের মাধ্যমে ব্র্যান্ডিং করা হয়েছে। অন্যান্য জেলায় এ ধান উৎপাদন হলেও শেরপুরের সুগন্ধি তুলশীমালা চাল গুণ, মান ও সুগন্ধে ভিন্ন রকম। ঈদ-পূজা বিভিন্ন উৎসব পার্বণে তুলশীমালা সুগন্ধি চাল আত্মীয়দের বাড়ি পাঠানো হয়। এটি শেরপুর জেলার এক প্রাচীন রীতি। বাড়িতে নতুন জামাই এলে অনেককেই তুলশীমালা চালের পোলাও রান্না করেন। যার জন্য এটিকে অনেকেই জামাই আদর চাল বলে থাকেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা