চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

জামায়াত নেতার ‘বিরূপ আচরণ ও কটক্ষের’ প্রতিবাদ জানালেন বীর মুক্তিযোদ্ধারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সুধী সমাবেশে এক বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য প্রদানে জামায়াত নেতার বাধা দেয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ মে) বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক নয়, এটা বলতে গিয়েই বাধার মুখে পড়েন বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম। অনুষ্ঠানের সামনের সারিতে বসা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান আঙুল উচিয়ে তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। চিৎকার করে জোরপূর্বক বক্তব্য বন্ধ করতে বাধ্য করেন। লতিফুর রহমানের বাধার কারণে বক্তব্য রাখতে পারেননি তরিকুল আলম।

সংবাদ সম্মেলনে ঘটনার সময় পুলিশ নিরব ভূমিকায় ছিল উল্লেখ করে বলা হয়। মুক্তিযোদ্ধার প্রতি বিরুপ আচরণ ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি স্বরাষ্ট্র ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মো. আলাউদ্দীনের পক্ষে লিখিত বক্তব্য পড়েন বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম। গত ২৬ এপ্রিল স্থানীয় শহীদ সাটু হলে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমকে বক্তব্য দিতে বাধা দেন লতিফুর রহমান।

পরে লতিফুর রহমান এক ভিডিও বার্তায় দাবি করেন, ওই মুক্তিযোদ্ধার প্রসঙ্গ বহির্ভূত বক্তব্য দেয়ার কারণে সুধীসমাবেশে প্রতিবাদ হয়। সেই প্রতিবাদ থামানোর জন্য মুক্তিযোদ্ধাকে বক্তব্য না দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা