সংগৃহীত
সারাদেশ

জাতীয় গ্রিডে যুক্ত হতে চলেছে রূপপুরের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডে যুক্ত হতে চলেছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদভাবে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে “রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন” সফলভাবে চালু হওয়ার মাধ্যমে এই সক্ষমতার মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।

১৫৮ কিলোমিটার দীর্ঘ রূপপুর-গোপালগঞ্জ সঞ্চালন লাইনে রয়েছে মোট ৪১৪টি টাওয়ার। এই লাইনের মাধ্যমে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সরবরাহ সম্ভব হবে।

এর আগে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের “ফিজিক্যাল স্টার্টআপ” নিশ্চিত করতে আরো দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়। এর মধ্যে ২০২২ সালের ৩০ জুন “রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন” এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল “রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন” চালু করা হয়।

নতুন লাইন চালুর মাধ্যমে রূপপুর কেন্দ্রের জন্য এখন মোট তিনটি সঞ্চালন রুট চালু হয়েছে, যেগুলোর প্রত্যেকটির বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা ২ হাজার মেগাওয়াট। এই তিনটি সঞ্চালন লাইন পুরোপুরি সক্রিয় হওয়ায় এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সরবরাহের বাস্তবভিত্তিক অবকাঠামো প্রস্তুত। এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি বড় সাফল্য।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা