সংগৃহিত
আন্তর্জাতিক

জলদস্যুতা নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে জাহাজ চলাচলের রুটের নিরাপত্তা রক্ষা এবং এই সমুদ্র থেকে জলদস্যুতা ও সন্ত্রাসবাদ নির্মূল করার লড়াই চালিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভকে দেওয়া এক ফিরতি এক্সবার্তায় এ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

তিন মাস জলদস্যুদের কব্জায় থাকা বাল্ক জাহাজ এমভি রুয়েন ও তার ১৭ নাবিকের সবাইকে সম্প্রতি উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। এই সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেন, ‘ভারতীয় নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ অভিযানের জেরে বুলগেরীয় জাহাজ রুয়েন এবং সেটির ৭ বুলগেরীয় ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার সম্ভব হয়েওছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বুলগেরিয়ার প্রেসিডেন্টের এক্সপোস্টের জবাব দিয়ে পাল্টা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বুলগেরিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পাঠানোর ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়। ৭ বুলগেরীয়সহ ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার করতে পেরে আমরা খুবেই খুশি। ভারত মহাসাগরে নিরাপদে জাহাজ চালানোর স্বাধীনতাকে রক্ষা এবং সেখান থেকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতা নির্মূলের লড়াই চালিয়ে যেতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ।’

গত ডিসেম্বরে মাল্টা থেকে ৩৭ হাজার ৮০০ টন পণ্য নিয়ে ভারত মহাসাগর পথে ভারতের ‍উদ্দেশে রওনা হয়েছিল এমভি রুয়েন। ১৪ ডিসেম্বর জাহাজটি ছিনতাই করে সোমালি জলদস্যুরা। তারপর থেকে জাহাজটি তারাই নিয়ন্ত্রণ করে আসছিল।

টানা ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে গত ১৬ মার্চ শনিবার সোমালি জলদস্যুদের কাছ থেকে বাল্ক জাহাজ এমভি রুয়েনের নিয়ন্ত্রণ নেয় ভারতের নৌবাহিনী, উদ্ধার করে জলদস্যুর হাতে জিম্মি থাকা জাহাজটির ১৭ জন ক্রুকে। এই ক্রুদের মধ্যে ৭ জন বুলগেরিয়া, ৯ জন মিয়ানমার এবং ১ জন অ্যাঙ্গোলার নাগরিক।

এদিকে শনিবার যেদিন জলদস্যুদের কবল থেকে এমভি রুয়েন ও তার নাবিকদের উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী, সেদিনই বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাব্রিয়েল শনিবার এক ফেসবুক পোস্টে জানান, দেশটিতে নিযুক্ত ভঅরতীয় রাষ্ট্রদূত সঞ্জয় রানার সঙ্গে সাক্ষাৎ করে তার মাধ্যমে ভারতের নৌবাহিনী ও দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

‘ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ অভিযানে এমভি রুয়েন এবং তার সব ক্রুর মুক্তি সম্ভব হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ। ক্রুদের সবার শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বুলগেরীয় নাগরিকদের শিগগিরই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে,’ ফেসবুক পোস্টে বলেছেন মারিয়া গ্যাব্রিয়েল। সূত্র : এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

স্পেনের দাবানলে মেসির মানবিক সহায়তা

কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এ...

আজ এড়িয়ে চলুন ঢাকার যেসব সড়ক

রাজধানীতে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নি...

আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে কেনাকাটার জন্য প্রতিদিনই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়।...

সিএনজি পাম্পে অবৈধ গ্যাস বিক্রি বন্ধের দাবি

সিএনজি ফিলিং স্টেশন থেকে খোলা ক্যাসকেড সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা