সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অভ্যন্তরে তালেবানদের একাধিক আস্তানাকে লক্ষ করে দুটি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

সোমবার ভোরে চালানো এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আফগানিস্তানের তালেবান প্রশাসনের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত ও পাকতিয়া প্রদেশে হামলা দুইটি চালানো হয়েছে। এতে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছেন তিনি।

হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র অধিদপ্তর। তবে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি স্বীকার করেছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলা ও যৌথ হামলায় সাত সেনা নিহত হওয়ার দুই দিন পর বিমান হামলার ঘটনা ঘটলো। তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ কী তা স্পষ্ট নয়।

পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলা বেড়েছে যার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন তারা। আর এই হামলাগুলোর পরিকল্পনা আফগান ভূখণ্ডে বসে করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।

পাকিস্তানি তালেবান -একটি পৃথক জঙ্গি গোষ্ঠী; কিন্তু আফগান তালেবানের সাথে জোটবদ্ধ। অবশ্য পাকিস্তানি তালেবান জঙ্গিদের আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা