সংগৃহীত
জাতীয়

‘ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল’

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। তবে ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য টানেল হয়েছে। দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল, ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে যাচ্ছে।

তিনি বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এ খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই।

বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে জানিয়ে প্রেস সচিব বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে। এই পোর্টের দক্ষতা না বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে না। রি-এক্সপোর্ট করতে গেলে চট্টগ্রামের দক্ষতা আরো বাড়াতে হবে। এজন্য বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা চাই চট্টগ্রামের প্রতিটি পোর্ট উন্নয়ন করতে, তাহলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে।

তিনি বলেন, এনার্জি সিস্টেমে দক্ষ না হলে কেউ বিনিয়োগ করবে না। পাওয়ার সিস্টেমে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছে। দেশে বিনিয়োগ দরকার, সেটি করা হয়নি। রেভিনিউ সিস্টেম করছেন তা ভালো ছিল না। হাতে টাকা নাই, যা তা খরচ করেছে বিগত সরকার।

৫৬০টি মডেল মসজিদে বেশি ব্যয় করা হয়েছে, যা আরো কম টাকায় করা যেত মন্তব্য করে তিনি বলেন, আপনার টাকা নাই কিন্তু আপনি মসজিদ করবেন। সরকার কেন মসজিদ করবে? গণমাধ্যমে দেখলাম একটি মসজিদ করতে ১৫-১৬ কোটি টাকা খরচ করেছে। কিন্তু এই মসজিদ পাড়ার কমিটিগুলো তিন কোটি টাকায় করতে পারত। চুরির একটা উৎসব চলেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণের কাজ চলছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাং...

জ্বালানির সাথে ফের এলপিজির দামও বাড়ল

চলতি মাসে আবারও বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের শুরুতে এক দ...

দারিদ্র্য সত্বেও আশিকের স্বপ্ন ফুটবলার হওয়া

এক হাতে সংসারের কঠিন বাস্তবতা, অন্য হাতে স্বপ্ন বুনেছে এক কিশোর ফুটবলার। যে ব...

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হ...

ফের হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

সময়ের সঙ্গে পরিস্থিতির কী নাটকীয় পরিবর্তন। গত শুক্রবার রাতেও মনে হচ্ছিল, যুদ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হ...

সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়...

ফের হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

সময়ের সঙ্গে পরিস্থিতির কী নাটকীয় পরিবর্তন। গত শুক্রবার রাতেও মনে হচ্ছিল, যুদ্...

জ্বালানির সাথে ফের এলপিজির দামও বাড়ল

চলতি মাসে আবারও বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের শুরুতে এক দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা