সংগৃহিত
লাইফস্টাইল

চিনি খাওয়ার অপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: বাসা,বাড়ি বা অফিসে চিনি ছাড়া চলা মুশকিল। প্রতিদিনের চা কিংবা কফি, বাড়িতে অতিথি এলে তার আপ্যায়নে শরবত কিংবা মিষ্টান্ন, যা-ই তৈরি করুন না কেন, চিনির প্রয়োজন হবেই।

মিষ্টি খাবার খেতে অনেকেই বেশি ভালোবাসেন, বিশেষ করে শিশুরা চিনির তৈরি খাবার বেশি পছন্দ করে। এক্ষেত্রে চিনি বাদ দেওয়া মোটামুটি অসম্ভব হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে চিনি খাওয়ার অনেক অপকারী দিক রয়েছে? শুধু শরীরে নয়, মনেও পড়ে এর ক্ষতিকর প্রভাব।

চিনি কীভাবে মেজাজ এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করে সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে তথ্য দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ কারিশমা শাহ। তার দেওয়া তথ্য অনুসারে চিনি আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই চিনি খাওয়ার আগে খেতে হবে বুঝেশুনে।

পুষ্টিবিদ কারিশমা শাহ বলেন, আপনি যদি নিয়মিত অতিরিক্ত চিনি খেতে থাকেন তবে তা আপনার মেজাজ পরিবর্তন করতে পারে। অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়ার ফলে মেজাজের পরিবর্তন, উদ্বেগ এবং হতাশা দেখা দিতে পারে। তাই চিনি খেলেও খেতে হবে পরিমাণ বুঝে। অতিরিক্ত চিনি দেওয়া কোনো খাবারই খাওয়া যাবে না। এটি শরীরের জন্য ক্ষতিকর তো হবেই, সেইসঙ্গে মানসিক অস্থিরতারও কারণ হয়ে দাঁড়াবে।

চিনি খেলে তা সাময়িক মন ভালো রাখতে পারে। কারণ ডোপামিনের দ্রুত মুক্তির কারণে চিনি মেজাজ এবং এনার্জি বাড়িয়ে তুলতে পারে। কিন্তু এভাবে বেশিক্ষণ নয়, কিছু সময় পর এই মাত্রাতিরিক্ত চিনি খাওয়ার কারণে ক্লান্ত, খিটখিটে এবং স্ট্রেস অনুভব হতে পারে। তাই চিনি খাওয়ার অভ্যাসের দিকে খেয়াল দিতে হবে। শিশু জিদ করলেও তাকে অতিরিক্ত চিনি বা চিনিযুক্ত খাবার খেতে দেওয়া যাবে না।

যারা মাথা যন্ত্রণায় ভুগছেন তারা চিনি খাওয়ার পরিমাণের দিকে খেয়াল করুন। অতিরিক্ত চিনি আপনার শরীরে প্রবেশ করছে না তো? কারণ পুষ্টিবিদের মতে, অতিরিক্ত চিনি খেলে সে কারণে মাথা যন্ত্রণার সৃষ্টি হয়। মস্তিষ্কের প্রদাহ বৃদ্ধির কারণে হতাশা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা