পটিয়া থানা। ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সদিয়া (৩৫) নামের এক রিকশাচালক খুন হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সদিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রী সেজে কয়েকজন ছিনতাইকারী শহীদের রিকশায় ওঠে। কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা শহীদের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

মোটর গ্যারেজের মিস্ত্রি মুকুল জানান, দীর্ঘদিন ধরে সদিয়া পটিয়ায় রিকশা চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যাত্রী ভেসে ছিনতাইকারীরা রিকশায় উঠে কেচিয়াপাড়ায় নিয়ে ছুরিকাঘাত করে খুন করে সদিয়াকে। তিনি তাৎক্ষণিকভাবে নিহতের আত্মীয় শাফিউল ইসলামকে খবরটি জানান।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান গণমাধ্যমকে জানান, সদিয়াকে প্রথমে পটিয়া মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। চমেকে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে সদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও বিএলএ...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

হাইকোর্টের রায় স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাই...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদন ফি অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা