ফাইল ফটো
সারাদেশ

চট্টগ্রামে আগুনে পুড়লো দুই বসতঘর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর নোনা ঠাকুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, চুলায় গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়ার সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সাংস্কৃতিক কর্মী অরবিন্দু চক্রবর্তী, অঞ্জন চক্রবর্তী, আশীষ চক্রবর্তী, কাঞ্চন চক্রবর্তীর আট কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর ও রান্না ঘর পুড়ে যায়।

এতে ১৮-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার কর্মীরা আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা