সংগৃহীত
সারাদেশ

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা শামীমের খোঁজ নিতে ঝিনাইদহে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম রেজার শারীরিক অবস্থা দেখতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বিজুলিয়া গ্রামে যান। এ সময় তারা শামীমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে বিজুলিয়া গ্রামে শামীমের নিজ বাড়িতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অন্যরা।

শামীমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নাসির উদ্দিন নাসির শামীমের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আন্দোলনে অংশ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।

নাসিরের সঙ্গে এই সফরে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। এ ছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, শৈলকূপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন বিশ্বাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুজ্জামান রকিসহ ইউনিয়ন ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা শামীমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারকে প্রতিশ্রুতি দেন প্রয়োজনে শামীমের চিকিৎসায় সহযোগিতা করার।

এ সময় নাসির উদ্দিন নাসির বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার এবং এই ন্যায্য আন্দোলনের জন্য শামীম রেজাসহ আমাদের ছাত্রদল নেতারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমরা তার মর্যাদা রাখব।

সফরে ছাত্রদল কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা