সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় নিষ্ঠুরতা চালাচ্ছে ইসরায়েল: পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধ নয় বরং নিষ্ঠুরতা চালাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) ভ্যাটিক্যানের বিভিন্ন বিভাগের নেতৃত্ব দেওয়া ক্যাথলিক কার্ডিনালদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন পোপ ফ্রান্সিস। এসময় গাজায় ইসরায়েলি বিমান হামলাকে 'নিষ্ঠুরতা' বলে অভিহিত করেন তিনি।

পোপ ফ্রান্সিস আরো বলেন, বড়দিন সামনে রেখে শুক্রবার জেরুজালেমে খ্রিষ্টধর্মালম্বীদের সঙ্গে দেখা করতে গাজা উপত্যকায় যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি।

জেরুজালেমে পোপের অনুমাতি না পাওয়ার বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে প্যাট্রিয়ার্কের অফিস।

এদিকে ইসরায়েলে আগ্রাসনের মধ্যে গাজায় নেই বড়দিনের আমেজ। পশ্চিম তীরের শহর বেথলেহেমে বড়দিন ঘিরে সব উৎসব বাতিল করা হয়েছে। শহরটির মেয়র জানিয়েছেন, এ বছর বড়দিন শুধু প্রার্থনা আর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এর আগে শুক্রবার ইসরায়েল সরকারের একজন মন্ত্রী প্রকাশ্যে পোপের নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেন, সামরিক অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা কিনা তা বিশ্ব সম্প্রদায়ের আরো অধ্যয়ন করা উচিত।

ইসরায়েলি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভাগ্যবশত, পোপ এই সমস্ত কিছু উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধে যেকোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু একটি ট্র্যাজেডি।

মন্ত্রণায়ল আরো বলেছে, ইসরায়েল নিরপরাধ মানুষের ক্ষতি কমাতে সবরকমের প্রচেষ্টা চালায়। অন্যদিকে হামাস ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা