আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের আচরণ গ্রহণযোগ্য নয়: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। ’

সেইসঙ্গে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) বার্লিনে এক সংবাদ সম্মেলনে মের্জ গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি যুদ্ধবিরতি অর্জন এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন।

মের্জ বলেন, ‘গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। ’

রক্ষণশীল এ নেতা বলেন, ‘আমরা প্রথমে সেখানে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলের জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তার জন্য চাপ দিচ্ছি। ’

মের্জ উল্লেখ করেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় এই উদ্বেগগুলো উত্থাপন করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
জার্মানির এ চ্যান্সেলর বলেন, ‘গতকাল লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করেছি। পরের সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বার্লিন সফরের সময় আমি আবার এটি নিয়ে আলোচনা করব। ’

তিনি বলেন. ‘আমরা দেশটিকে (ইসরাইল) সাহায্য করতে চাই, তবে আমরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবেও বলছি যে কী অগ্রহণযোগ্য এবং বর্তমানে সেখানে (গাজায়) যা ঘটছে তা আর গ্রহণযোগ্য নয়। ’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা