ছবি: সংগৃহীত
জাতীয়

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

আমার বাঙলা ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও সম্মান জানানো হচ্ছে। এই ধারাবাহিকতায় জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান। তিনি জানান, আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবেই পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সকালে ঢাকায় আগমন করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে, মঙ্গলবার(৩০ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে রাজধানীতে বিরাজ করছে শোক ও রাষ্ট্রীয় মর্যাদার এক বিশেষ আবহ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা