ছবি: সংগৃহীত
সারাদেশ

খাদ্যে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, চট্টগ্রামে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমান

চট্টগ্রাম ব্যুরো:

নগরের রিয়াজুদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়–বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে ‘কসবা বাণিজ্যালয়’-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ‘বনির লেবুর দোকান’-কে ৫ হাজার টাকা, ‘মেসার্স নুরুন্নবী ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা এবং ‘আল আমিনের শসার দোকান’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ক্ষতিকর কেমিক্যাল রং ও ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করার অপরাধে ‘ফয়সাল স্টোর’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট পণ্য জব্দ করে নষ্ট করা হয় বলে জানায় অধিদপ্তর।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের আহ্বান জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হা...

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান।...

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোট...

ভোট এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে...

আহলান সাহলান মাহে রমজান

ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ: আল্লাহ তায়ালার অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা