ছবি: ভোক্তা অধিকারের সৌজন্যে
সারাদেশ
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

খাতুনগঞ্জে রঙ মেশানো ডাল ও ক্ষতিকর হাইড্রোজ বিক্রি, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা, রঙ মেশানো মুগডাল বিক্রি এবং ক্ষতিকর ‘হাইড্রোজ’ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রির মতো গুরুতর অভিযোগে এসব জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, খাতুনগঞ্জ বাজারের মেসার্স আনাস ট্রেডিংকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আল হাকিম বাণিজালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ আর এল টি হাউসকে প্যাকেটজাত চায়ের মোড়কে মূল্য ও মেয়াদ উল্লেখ না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মধুবন ইন্টারন্যাশনালকে কেকের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সবচেয়ে বেশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স আমেনা ট্রেডার্সকে। প্রতিষ্ঠানটি খাদ্যে ব্যবহারের অনুপযোগী ক্ষতিকর ‘হাইড্রোজ’ পদার্থ ভোজ্য হিসেবে বিক্রি করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রঙ মেশানো মুগডাল বিক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে রহমান হোটেলেও অনিয়ম ধরা পড়ে। পোড়া তেল ও ক্ষতিকর ‘হাইড্রোজ’ ব্যবহার করে রান্না করায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সতর্কতামূলক নির্দেশনাও প্রদান করা হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

খাতুনগঞ্জে রঙ মেশানো ডাল ও ক্ষতিকর হাইড্রোজ বিক্রি, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে সাতটি প্রতিষ...

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে জরিমানা

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে ভ্র...

কুষ্টিয়ায় দু’পক্ষের তুমুল গোলাগুলি, হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির...

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের ব...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের নিহত ৫

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা