জাতীয়

ক্ষমতা চিরস্থায়ী করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতেই মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা সরকারের চেয়েও দলটির পক্ষ থেকেই রিসার্চ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে।’

তিনি আরো বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। দেশব্যাপী তখন আইনশৃঙ্খলা বাহিনী রাইফেল ব্যবহার করেছে, এ ঘটনার তদন্ত হওয়া জরুরি।’

আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের কাছে বন্ধু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। তিনি বলেন, ‘এতে করে একপেশে ভোটের পরও বাইরে থেকে সে অর্থে কেউ আওয়াজ তোলেনি।’

শফিকুল আলম বলেন, ‘দেশের মানুষ কি ভাবছে, কি চায় তার চেয়ে বাইরের বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। চব্বিশের গণহত্যার সময়ও জঙ্গি প্রমাণের চেষ্টায় একই ন্যারেটিভ বজায় রেখেছিল আওয়ামী লীগ৷’

প্রেস সচিব বলনে, ‘চব্বিশের তরুণরা শেখ হাসিনাকে দেখিয়েছেন, যে সৈরাচারের সময় শেষ। শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার, তবে আপাতত ৪ জন এর গণ-অভ্যুত্থান প্রাধান্য পাবে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে, তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা